প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ফরাসি সম্মাননা ‘লেজিয়ন অব অনার’ পেলেন স্টারমার
যুক্তরাজ্যের প্রথম দায়িত্বরত প্রধানমন্ত্রী হিসেবে ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘লেজিয়ন অব অনার’ পেয়েছেন কিয়ার স্টারমার। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ হামলার পর কিয়েভকে সহায়তার লক্ষ্যে গঠিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর এক বৈঠক শেষে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।