হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে প্যারিসে বৈঠক; সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়নি জানালো সিউল
ফ্রান্সের প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিরাপত্তা ও স্বাধীনভাবে জাহাজ চলাচলের বিষয়ে আলোচনা করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিয়ং। তবে এ আলোচনায় সৈন্য পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত অন্তর্ভুক্ত ছিল না বলে নিশ্চিত করেছে সিউলের প্রেসিডেন্টের কার্যালয়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।