লাইসেন্স
প্যাডেল রিকশার বদলে নামছে লিথিয়াম ই-রিকশা, পাবেন যারা

প্যাডেল রিকশার বদলে নামছে লিথিয়াম ই-রিকশা, পাবেন যারা

চট্টগ্রাম নগরে ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে, যানজট হ্রাস করতে এবং রিকশাচালকদের শারীরিক পরিশ্রম কমাতে প্যাডেলচালিত রিকশার পরিবর্তে পরিবেশবান্ধব লিথিয়াম ব্যাটারিচালিত ই-রিকশা (Lithium battery powered e-rickshaw in Chattogram) চালুর ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (Chittagong City Corporation - CCC)। গতকাল (সোমবার, ৩ আগস্ট) নগর ভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরী রিকশাচালক মালিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন (Mayor Dr. Shahadat Hossain decision) আনুষ্ঠানিকভাবে এই নতুন পরিবহন প্রকল্পের ঘোষণা দেন।

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে: কৃষিমন্ত্রী

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে: কৃষিমন্ত্রী

চলতি মৌসুমে হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। আজ (শনিবার, ১ আগস্ট) কুমিল্লা সার্কিট হাউজে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন কুমিল্লা জেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

লাইসেন্স ছাড়া ওয়াকিটকি ব্যবহার করলে ব্যবস্থা নেয়া হবে: বিটিআরসি

লাইসেন্স ছাড়া ওয়াকিটকি ব্যবহার করলে ব্যবস্থা নেয়া হবে: বিটিআরসি

লাইসেন্স ছাড়া ওয়াকিটকি বা অন্য কোনো ডিভাইস ব্যবহার, সংরক্ষণ, আমদানি, বিপণন ও পরিচালনার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, আইন অমান্য করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

নিয়মের তোয়াক্কা নেই: লাইসেন্স ছাড়াই চলছে রাজধানীর হাসপাতালগুলো!

নিয়মের তোয়াক্কা নেই: লাইসেন্স ছাড়াই চলছে রাজধানীর হাসপাতালগুলো!

লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্রের মেয়াদ ছাড়াই চলছে রাজধানীর অনেক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ল্যাব। এমনকি মানা হচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাও। নেই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত তদারকি। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন লোকবল সংকটের কারণেই নিয়মিত অভিযান পরিচালনা সম্ভব হচ্ছে না। আর প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জানিয়েছেন দুর্বল নীতিমালার কারণেই এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া যাচ্ছে না।

অবৈধ ব্যাটারিচালিত রিকশার ব্যাপারে সরকার নীতিমালা তৈরি করছে: ডিএসসিসি প্রশাসক

অবৈধ ব্যাটারিচালিত রিকশার ব্যাপারে সরকার নীতিমালা তৈরি করছে: ডিএসসিসি প্রশাসক

অবৈধ ব্যাটারিচালিত রিকশার ব্যাপারে সরকার নীতিমালা তৈরি করছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

ফেনীতে লাইসেন্সবিহীন হাসপাতাল সিলগালা

ফেনীতে লাইসেন্সবিহীন হাসপাতাল সিলগালা

ফেনীতে সাত বছর ধরে লাইসেন্স নবায়ন করা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘ফেনী প্রাইভেট হাসপাতালকে’ সিলগালা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

ট্রাভেল এজেন্সিগুলোকে নিবন্ধন দ্রুত নবায়নের নির্দেশ সরকারের

ট্রাভেল এজেন্সিগুলোকে নিবন্ধন দ্রুত নবায়নের নির্দেশ সরকারের

মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের ট্রাভেল এজেন্সিগুলোকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে নিবন্ধন সনদ নবায়ন করার নির্দেশ দিয়েছে সরকার। অন্যথায় বিদ্যমান আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।

যেকোনো মূল্যে সড়ককে নিরাপদ করতে হবে: বিআরটিএ চেয়ারম্যান

যেকোনো মূল্যে সড়ককে নিরাপদ করতে হবে: বিআরটিএ চেয়ারম্যান

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন বলেছেন, আমরা সড়ককে সুরক্ষিত করবো। যে কোনো মূল্যে আমরা এটা করবো। তিনি বলেন, ‘সরকার এরইমধ্যে সিদ্ধান্ত নিয়েছে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ ছাড়া এখন লাইসেন্স দেয়া হবে না। আমাদের গাড়ির স্টিয়ারিং যাদের হাতে থাকবে তাদের দক্ষ হতেই হবে।’

প্রার্থী ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি

প্রার্থী ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থী ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও সশস্ত্র রক্ষী নিয়োগে একটি নীতিমালা জারি করেছে করেছে সরকার। আজ (সোমবার, ১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এ-সংক্রান্ত নীতিমালা জারি করা হয়।

লাইসেন্সের জন্য সম্মিলিত ইসলামী ব্যাংককে প্রাথমিক সম্মতিপত্র কেন্দ্রীয় ব্যাংকের

লাইসেন্সের জন্য সম্মিলিত ইসলামী ব্যাংককে প্রাথমিক সম্মতিপত্র কেন্দ্রীয় ব্যাংকের

পাঁচটি ব্যাংক একীভূত করে একটি বৃহৎ ইসলামি ব্যাংক গঠনে সরকারের নেয়া উদ্যোগে নতুন ব্যাংকটির নাম হবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। কার্যক্রম শুরু করতে এরইমধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংকে লাইসেন্সের জন্য প্রাথমিক সম্মতিপত্র দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কুমিল্লায় ৪০ ঠিকাদারি প্রতিষ্ঠানকে এলজিইডির জরিমানা

কুমিল্লায় ৪০ ঠিকাদারি প্রতিষ্ঠানকে এলজিইডির জরিমানা

নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করা, নিম্নমানের সামগ্রীর ব্যবহার এবং কাজের মান সন্তোষজনক না হওয়ায় কুমিল্লায় ৪০ ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৩ কোটি টাকার বেশি জরিমানা করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। শুধু আর্থিক জরিমানা নয়, অপরাধ বিবেচনায় শাস্তি হিসেবে চলমান কাজ বাতিল এবং কালো তালিকাভুক্ত করা হয়েছে প্রতিষ্ঠানের লাইসেন্স। এলজিইডি কর্তৃপক্ষ বলছে, এর মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা এবং কাজের গুণগত মান নিশ্চিত করা সম্ভব হবে।

‘সব ব্যাটারিচালিত রিকশা উঠিয়ে সরকার অনুমোদিত অটোরিকশা নামানো হবে’

‘সব ব্যাটারিচালিত রিকশা উঠিয়ে সরকার অনুমোদিত অটোরিকশা নামানো হবে’

ধীরে ধীরে ঢাকার রাস্তা থেকে সব ব্যাটারিচালিত রিকশা উঠিয়ে সরকার অনুমোদিত অটোরিকশা নামানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।