
সঞ্চয়পত্রের মুনাফার যে হার নির্ধারণ করলো সরকার
চলতি বছরের শেষ ছয় মাস অর্থাৎ, জুলাই থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত মেয়াদের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার (Savings Certificate Interest Rate) নির্ধারণ করে দিয়েছে সরকার। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ছয় মাস সঞ্চয়পত্রের মুনাফার হার সম্পূর্ণ অপরিবর্তিত থাকবে। ফলে বিনিয়োগকারীরা আগের হারেই তাদের লভ্যাংশ বা মুনাফা তুলতে পারবেন, যেখানে স্কিমের ধরন অনুযায়ী মুনাফার সর্বোচ্চ হার হবে ১১.৮২ শতাংশ থেকে ১১.৯৮ শতাংশ পর্যন্ত (Savings Certificate Interest Rate Bangladesh)।

বিপিএলের লভ্যাংশ চায় ফ্র্যাঞ্চাইজিগুলো, সাড়া নেই বিসিবির
বিপিএলের লভ্যাংশ চায় ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে এখন পর্যন্ত বিসিবির পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। সাবেক ক্রিকেটাররা মনে করেন, লভ্যাংশ শেয়ার না করায় বাড়ে ফিক্সিংয়ের ঝুঁকি।

৪৩ পণ্য-সেবায় ভ্যাট বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে জীবনযাপন ব্যয়
বিত্তবানদের আয়কর বাড়ানোর দাবি ক্যাবের
ভ্যাট বাড়াতে প্রস্তাবিত ৪৩ পণ্য-সেবা নিত্যপণ্যের মধ্যে পড়ে না, আর এ কারণে বাজারে এর প্রভাব পড়বে না বলে দাবি করেছেন এনবিআর চেয়ারম্যান। তবে বাড়তি ভ্যাটে নিত্যপণ্যের দামে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদ ড. আল আমিন। আর ক্যাব বলছে, প্রস্তাবিত পণ্যগুলো নিত্য পণ্য না হলেও জনজীবনে অত্যাবশ্যকীয় হওয়ায় জীবনযাত্রায় ব্যয় বাড়াবে, যার প্রভাব পড়বে নিত্যপণ্যের দামেও। তাই, ভ্যাটে নজর না দিয়ে বিত্তবানদের আয়কর বাড়ানোর দাবি ক্যাবের।