পাথরঘাটায় ৩৬ হাজার লিটার ভোজ্যতেল মজুত; দুই ব্যবসায়ীকে জরিমানা
বিপুল পরিমাণ ভোজ্যতেল অবৈধভাবে মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে বরগুনার পাথরঘাটায় দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ (রোববার, ১৯ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলার কাকচিরা বাজারে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেয়া হয়।