শেষ মুহূর্তের কেনাকাটায় রাজধানীর শপিং মলে বাড়ছে ভিড়
ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ফুটপাথ থেকে বিলাসবহুল শপিং মল। ব্যস্ত সময় পার করছেন বিক্রতারা। দেশি বিদেশি পণ্যের বাহারি সমাহার একই ছাদের নিচে পেতে বিভিন্ন শপিং মলে সকাল থেকে মধ্যরাত অবধি ভিড় করছেন ক্রেতারা। বড়দের হাত ধরে দোকানে দোকানে ঘুরছেন ছোটরাও। তাদের ইচ্ছা পূরণ করতে পের খুশি অভিভাবকরা। আগামী কয়েকদিনে বিক্রয় আরও বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের।