
কুমিল্লায় দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় তিন তদন্ত কমিটি গঠন
রেলক্রসিংয়ে বাসকে ধাক্কা, এরপর রেললাইনের ওপর দিয়ে বাসটিকে এক কিলোমিটার টেনে নিয়ে গেল ট্রেন। রোববার সকালে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়বাহ এ দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২ জন। আহত অন্তত ১৪ জন, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ঈদ আনন্দের পরিবর্তে এখন বিলাপ করছেন স্বজনরা। এ ঘটনায় মোট তিনটি কমিটি গঠন করা হয়েছে।

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী বাস দুমড়ে-মুচড়ে ১২ জন নিহত হয়েছেন। গতকাল (শনিবার, ২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে জাঙ্গালিয়া কচুয়ায় পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন মহিলা ও দুইজন শিশু বলে নিশ্চিত হওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় সিএনজির ২ আরোহী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় সিএনজির দুই আরোহী নিহত হয়েছেন। আজ (সোমবার, ১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গ্রিশনগর এলাকায় ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় আবুল কাশেম (৫৫) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছে। আজ (মঙ্গলবার, ১৮ মার্চ) বিকেল ৫ টার দিকে রহনপুর-নাচোল হিরুপাড়া রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম রহনপুর পৌর এলাকার নুনগোলা মহল্লার নুর মোহাম্মদের ছেলে।

ট্রেনের ধাক্কায় ধানক্ষেতে বিয়ের গাড়ি
সিলেটের ফেঞ্চুগঞ্জে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গিয়েছে বিয়ের গাড়ি। চট্রগ্রামগামী পাহাড়িকার ধাক্কায় প্রাইভেট কারটি ধানক্ষেতে গিয়ে পড়ে। এ ঘটনায় আহত হয়েছেন চালক। আজ (মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

ফরিদপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত
ফরিদপুরের গেরদা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো আহত হয়েছেন অন্তত ২ জন।রেলক্রসিংয়ের সময় ট্রেন ধাক্কা দিলে মাইক্রোবাসটি যাত্রীসহ পুকুরে পড়ে যায়।

কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আরো দুইজন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিয়ের কেনাকাটা করতে এসে রেললাইনে ঝরল চাচা-ভাতিজির প্রাণ
ময়মনসিংহ নগরীতে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় চাচা-ভাতিজি নিহত হয়েছেন। তারা অটোরিকশার যাত্রী ছিলেন। রেললাইনে উঠে যাওয়া অটোরিকশাকে ধাক্কা দিলে তারা ট্রেনে কাটা পড়েন।