রেলওয়ে পুলিশ
পুলিশ-র‍্যাব-পিবিআইতে বড় রদবদল

পুলিশ-র‍্যাব-পিবিআইতে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেয়া হয়েছে। র‍্যাব, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা (এসবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও রংপুর মেট্রোপলিটন পুলিশে (আরপিএমপি) গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে।

ট্রেনের ছাদ থেকে নামার সময় দুই বগির মাঝে পড়ে যুবক নিহত

ট্রেনের ছাদ থেকে নামার সময় দুই বগির মাঝে পড়ে যুবক নিহত

নরসিংদী রেলস্টেশনে তিতাস কমিউটার ট্রেনের ছাদ থেকে নামার সময় দুই বগির মাঝে পড়ে আমীর হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ১৪ আগস্ট) দুপুরে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে রেলওয়ে পুলিশ। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

শ্রীপুরে রেললাইন থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

শ্রীপুরে রেললাইন থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে রেললাইন থেকে স্বামী-স্ত্রীর ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শনিবার, ৮ জুলাই) বিকেলে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ইজ্জতপুর রেলস্টেশন এলাকার আউটার সিগন্যাল থেকে মরদেহ দুটি উদ্ধার করে জয়দেবপুর রেলওয়ে পুলিশ।

নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে পোশাকশ্রমিকের মৃত্যু

নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে পোশাকশ্রমিকের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়া মো. মুহিদ খান (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। আজ (শুক্রবার, ১৭ জুলাই) নেত্রকোণা পৌরসভাধীন রাজুরবাজার এলাকার ময়মনসিংহ- মোহনগঞ্জ রেল সড়ক এবং পাশের ডোবা থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। নিহত যুবক মোহনগঞ্জের তেতুলিয়া ইউনিয়নের পাইকুড়া গ্রামের মাইনুল কবীর খানের ছেলে। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেতন।

ঈদযাত্রায় ট্রেনের টিকিট ক্রয় নিয়ে জরুরি সতর্কবার্তা

ঈদযাত্রায় ট্রেনের টিকিট ক্রয় নিয়ে জরুরি সতর্কবার্তা

আসন্ন ঈদ উপলক্ষে ট্রেনে যাত্রী হয়রানি ও টিকিট সংগ্রহ সংক্রান্ত প্রতারণা এড়াতে বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত অ্যাপ (রেল সেবা) ব্যবহার করে যাত্রীদের টিকিট কেনার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ। আজ (বুধবার, ১৩ মে) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

কর্ণফুলী ট্রেনের মালবাহী বগি থেকে চোরাচালানকৃত শাড়ি উদ্ধার

কর্ণফুলী ট্রেনের মালবাহী বগি থেকে চোরাচালানকৃত শাড়ি উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে ট্রেনের মালবাহী বগি থেকে অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে রেলওয়ে পুলিশ। গতকাল (রোববার, ৫ এপ্রিল) বিকেলে ঢাকা অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেসে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান পরিচালনা করে শাড়িগুলো জব্দ করে।

রেলওয়ে পুলিশের অভিযানে ৭৪০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

রেলওয়ে পুলিশের অভিযানে ৭৪০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে গতকাল (মঙ্গলবার, ১৭ মার্চ) ভোর ৫টা ৩০ মিনিটে রেলওয়ে পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৪০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জে ‘মাদককারবারি’ ধরতে অভিযান, পুলিশকে মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জে ‘মাদককারবারি’ ধরতে অভিযান, পুলিশকে মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জে ‘মাদককারবারিদের’ আটক করতে অভিযানে গিয়ে রেলওয়ে পুলিশের এসআই মিজান ও পুলিশ কনস্টেবল আরিফ মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে স্থানীয়দের দাবি, দু’জন ‘নিরপরাধ’ ব্যক্তিকে হয়রানি করার কারণে উত্তেজিত জনতা তাদের মারধর করেছে।

রেলের টিকিট অভিনব কায়দায় কালোবাজারি, একজন আটক

রেলের টিকিট অভিনব কায়দায় কালোবাজারি, একজন আটক

ঈদের আগে অভিনব কায়দায় কালোবাজারি হচ্ছে রেলের টিকিট। এবার ঈদের আগাম টিকেট শতভাগ অনলাইনে হলেও ফেসবুকে সক্রিয় কালোবাজারি চক্র। আজ (বৃহস্পতিবার, ২১ মার্চ) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কমলাপুর এলাকা থেকে এমন এক টিকেট কালোবাজারিকে আটক করেছে ঢাকা রেলওয়ে পুলিশ।

ঢাকা-চট্টগ্রাম রেলপথে গতি বাড়লেও নিরাপত্তা বাড়েনি

ঢাকা-চট্টগ্রাম রেলপথে গতি বাড়লেও নিরাপত্তা বাড়েনি

ঢাকা-চট্টগ্রাম রেলপথ ডাবল লাইন হওয়ায় রেলপথে বেড়েছে গতি। কক্সবাজারগামী দু'টি ট্রেনসহ এ পথে বেড়েছে ট্রেনের সংখ্যাও। তবে বাড়েনি রেলপথের নিরাপত্তা। কুমিল্লা অঞ্চলের তিন শতাধিক লেভেল ক্রসিংয়ের বেশিরভাগই অবৈধ। জনগুরুত্বপূর্ণ স্বয়ংক্রিয় লেভেল ক্রসিং নির্মাণে নজর না দিয়ে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ছয়টি স্টেশন। যা তেমন একটা কাজে আসছে না।

ট্রেন চালকের দূরদর্শিতায় আত্মহত্যা করতে গিয়েও বেঁচে গেলেন নারী

ট্রেন চালকের দূরদর্শিতায় আত্মহত্যা করতে গিয়েও বেঁচে গেলেন নারী

নরসিংদীতে রেললাইনে আত্মহত্যার চেষ্টার সময় এক নারীকে বাঁচাতে গিয়ে ট্রেনে হার্ড ব্রেক করার সময় ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৫টায় নরসিংদী রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির সামনের রেললাইনে এ ঘটনা ঘটে।

নরসিংদীতে ট্রেনে কাটা পড়া ৫ মরদেহের পরিচয় শনাক্ত ছাড়াই দাফন

নরসিংদীতে ট্রেনে কাটা পড়া ৫ মরদেহের পরিচয় শনাক্ত ছাড়াই দাফন

নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে ৫ জনের মরদেহ পাওয়ার ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে, পরিচয় না পাওয়া গেলেও আজ (মঙ্গলবার, ৯ জুলাই) ভোরে নরসিংদী রেলওয়ে স্টেশনের বেওয়ারিস কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়। বেলা ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. শহিদুল্লা।