
রেল ও যাত্রীদের নিরাপত্তায় ভূমিকা রাখায় এনামুল হককে রেলওয়ের পুরস্কার
রেল ও রেলযাত্রীদের নিরাপত্তা বিধানে অসামান্য ভূমিকা রাখায় মো. এনামুল হককে পুরস্কৃত করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপকের (পশ্চিম) কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতের সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: রেলওয়ের দু’টি তদন্ত কমিটি গঠন
কুমিল্লায় বাস-ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় দু’টি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ (রোববার, ২২ মার্চ) সকালে রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

পূর্বাঞ্চলে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। গত ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এক সভায় রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানান, এবারের ঈদযাত্রায় সিডিউল বিপর্যয় রোধ ও টিকিটবিহীন যাত্রী প্রতিরোধই প্রধান চ্যালেঞ্জ। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ মার্চ থেকে রেলওয়ে পূর্বাঞ্চলে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে।

গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত
গাজীপুরের জয়দেবপুর জংশনের পাশে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ (শুক্রবার, ৩১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বগিটি লাইনচ্যুত হয়। এতে একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

চট্টগ্রাম সিআরবির মালিপাড়া বস্তিতে আগুন, পুড়ে ছাই ২০ ঘর
ভয়াবহ আগুনে পুড়ে ছাই চট্টগ্রামের সিআরবির মালিপাড়া বস্তির ২০টি বসত ঘর। সর্বস্ব হারিয়ে দিশেহারা বাসিন্দারা। আজ (মঙ্গলবার, ১৫ এপ্রিল) সকাল সাড়ে ৫টায় লাগা এই আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। আগুনে কেউ হতাহত না হলেও সব মিলিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতির দাবি ভুক্তভোগীদের।

ঈদুল ফিতর: শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে রেল কর্তৃপক্ষ।

তেজগাঁওয়ে রেলওয়ের দুইপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ
রাজধানীর তেজগাঁও এলাকার রেলওয়ের দুপাশের জমিতে থাকা অর্ধ শতাধিক অবৈধ কাঁচাঘর, দোকানপাট গুড়িয়ে দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

নানা সংকটে কুমিল্লা অঞ্চলের রেল, বন্ধ ১৬ স্টেশন
জনবল ও ট্রেন সংকটে ধুঁকছে কুমিল্লা অঞ্চলের রেল। গত কয়েক বছরে লাকসাম থেকে নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম ও আখাউড়া রেলপথে ১৬টি স্টেশন বন্ধ হয়ে গেছে। বন্ধ স্টেশনের আশপাশ দখল করে গড়ে উঠছে ব্যবসা-বাণিজ্য। ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাঁচটি স্টেশনকে আধুনিকায়ন করা হলেও ধুঁকছে জনবল সংকটে। তবে পূর্বাঞ্চল রেল বলছে দ্রুত চালু করা হবে স্টেশনগুলো।