রুশ অর্থনীতি
রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে ইউক্রেনের হামলা; সংকটে হাজারো ব্যবসা

রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে ইউক্রেনের হামলা; সংকটে হাজারো ব্যবসা

গত তিন সপ্তাহে মস্কোর ক্ষুদ্র ব্যবসায়ী ভাসিলি ক্লিমোভের অনলাইন শপিং পিক-আপ পয়েন্টটি লাভজনক ব্যবসা থেকে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। রাশিয়ার শীর্ষ ই-কমার্স জায়ান্ট ‘ওয়াইল্ডবেরিজ’-এর ফ্র্যাঞ্চাইজি নিয়ে যারা ব্যবসা করেন, ক্লিমোভ তাদেরই একজন। গত ১৮ জুলাই থেকে রাশিয়ার বিভিন্ন স্থানে ওয়াইল্ডবেরিজের গুদামগুলোতে ইউক্রেন প্রায় প্রতি রাতে ড্রোন হামলা চালাচ্ছে, যার বড় প্রভাব পড়েছে ক্লিমোভের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেন যুদ্ধের মোড় পরিবর্তন; খাদের কিনারে রুশ অর্থনীতি, শান্তিতে আগ্রহী মস্কো

ইউক্রেন যুদ্ধের মোড় পরিবর্তন; খাদের কিনারে রুশ অর্থনীতি, শান্তিতে আগ্রহী মস্কো

শত শত বছর ধরে ‘ইউরাল পর্বতমালার ওপার’ বলতে রাশিয়ায় নিরাপদ আশ্রয়ের কথা বোঝানো হতো। কিন্তু গত এপ্রিলের শেষে ইউক্রেনীয় ড্রোনের একটি ঝাঁক সীমান্ত থেকে ১ হাজার ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত ইয়েকাতেরিনবুর্গ শহরে আঘাত হানার পর সেই ধারণা পাল্টে গেছে। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় এই হামলা চালানো হয়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।