‘পুতিনহীন এক ভবিষ্যতের কথা ভাবছে রাশিয়া’—ক্রেমলিনের সাবেক শীর্ষ কর্মকর্তা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটিকে এক ‘মৃত গলি’র দিকে নিয়ে গেছেন এবং তিনি আর রাশিয়ার ভবিষ্যৎ গড়তে সক্ষম নন—এমনটাই মনে করছেন ক্রেমলিনের এক সাবেক শীর্ষ কর্মকর্তা। প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট-এ ছদ্মনামে লেখা এক নিবন্ধে তিনি রাশিয়ার বর্তমান রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার এ চিত্র তুলে ধরেছেন।