নেত্রকোণায় শিয়ালের কামড়ে আহত ১০
নেত্রকোণার পূর্বধলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে গ্রামবাসী শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেন। আজ (মঙ্গলবার, ২৬ মে) বিকেলে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বাদেপুটিকা (বাগপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।