
‘আই হ্যাভ আ প্ল্যান’: আশা ফেরানোর অঙ্গীকার নিয়ে ব্রিটেনের নেতৃত্বে বার্নহাম
‘আমি জানি আমি কী বিশ্বাস করি এবং আমি কী করতে চাই আমার একটি পরিকল্পনা আছে।’ আজ (শুক্রবার, ১৭ জুলাই) ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির নেতা নির্বাচিত হয়ে এমন দৃঢ় বার্তা দিয়েছেন ‘উত্তরের রাজা’ ডাকনামে পরিচিত অ্যান্ডি বার্নহাম। জনতুষ্টিবাদী দল রিফর্ম ইউকের উত্থান ঠেকানোর অঙ্গীকার নিয়ে এক দশকে সপ্তম প্রধানমন্ত্রী হওয়ার আগে এটি ছিল তার শেষ ধাপ। বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্রিটেনে এক দশকে সপ্তম প্রধানমন্ত্রী: ক্ষমতার পথে বার্নহাম
‘উত্তরের রাজা’ ডাকনামে পরিচিত অ্যান্ডি বার্নহাম আজ (শুক্রবার, ১৭ জুলাই) ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির নেতা হতে যাচ্ছেন। জনতুষ্টিবাদী দল রিফর্ম ইউকের উত্থান ঠেকানোর অঙ্গীকার নিয়ে এক দশকে সপ্তম প্রধানমন্ত্রী হওয়ার আগে এটি তার শেষ ধাপ। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্রিটেনের সম্ভাব্য প্রধানমন্ত্রী ফারাজ পড়ছেন নতুন তদন্তের মুখে
ব্রিটেনের অভিবাসনবিরোধী রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজেল ফারাজকে সংসদীয় নীতিমালা তদারকি সংস্থার (স্ট্যান্ডার্ডস ওয়াচডগ) কাছে অভিযুক্ত করা হয়েছে। আজ (রোববার, ৫ জুলাই) এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিনি বেশ কিছু সুযোগ-সুবিধা ঘোষণা করতে ব্যর্থ হয়েছেন। এতে তার প্রাপ্ত উপহার নিয়ে দ্বিতীয় দফা তদন্তের সম্ভাবনা তৈরি হয়েছে।