গাজার দ্বিতীয় যুদ্ধবিরতি: ২৩ নিহত, রাফা ক্রসিংয়ে মিলন
যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর পর সবচেয়ে ভয়াবহ দিন পার করলো গাজাবাসী। বুধবারের ইসরাইলি বাহিনীর তীব্র হামলায় শিশুসহ ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে আরও ৫৪ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর হয়েছে আজ। সেইসঙ্গে বেশ কয়েকটি বাক্সবন্দি দেহাবশেষ পাঠিয়েছে ইসরাইল। রাফা সীমান্ত দিয়ে বৃহস্পতিবারও গাজায় ফিরছে ফিলিস্তিনিরা।