রাজনৈতিক পরিক্রমায় বারবার ক্ষমতায় আসা বিএনপি কি জনগণের আস্থা ধরে রাখতে পারবে?
চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পটভূমিতে পরিবর্তন আসে। অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ের জন্য দেশ পরিচালনায় এলেও আপামর জনসাধারণের লক্ষ্য ও চিন্তায় ছিল জাতীয় সংসদ নির্বাচন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর সেখানে দীর্ঘ সময় পর বড় পরিসরে জয় পায় বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি)। দলটির নেতারা বলছেন, জনগণের আস্থা ও বিশ্বাস থাকায় সুফল পেয়েছে জাতীয়তাবাদী দল।