রংপুর মেট্রোপলিটন পুলিশ
মাছুয়াপাড়া হত্যাকাণ্ডের সঙ্গে ডিআইজি পদায়নের কোনো সম্পর্ক নেই: আরপিএমপি

মাছুয়াপাড়া হত্যাকাণ্ডের সঙ্গে ডিআইজি পদায়নের কোনো সম্পর্ক নেই: আরপিএমপি

রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে মোহাম্মদ আবদুল মাবুদের পদায়নের সঙ্গে মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনের হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।

আওয়ামী দোসররা বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার করেছে: আইজিপি

আওয়ামী দোসররা বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার করেছে: আইজিপি

দীর্ঘ পনেরো বছরে বৈধভাবে অস্ত্র নিয়ে আওয়ামী দোসররা অবৈধভাবে ব্যবহার করেছে, এবং সে অস্ত্র ব্যবহার হয়েছে নিরীহ জনগণের বিরুদ্ধে। রংপুরে এমন মন্তব্য করেছেন পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলাম। রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এসময় নতুন করে অস্ত্র নীতিমালা তৈরির কথাও জানানো হয়েছে। একই অনুষ্ঠানে বিগত তিনটি সংসদের সকল সদস্যদের ফ্যাসিস্টের দোসর বলে মন্তব্য করেছেন সারজিস আলম। এর আগে সকালে পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত করে রংপুর সফরের কর্মসূচি শুরু করেন পুলিশের মহাপরিদর্শক।