
পাকিস্তানে মাহরাং বালোচের যাবজ্জীবন; বিচার নিয়ে মানবাধিকারকর্মীদের ক্ষোভ
পাকিস্তানের একটি সন্ত্রাসবিরোধী আদালত প্রখ্যাত মানবাধিকারকর্মী মাহরাং বালোচ এবং তার এক সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের জুলাই মাসে এক বিক্ষোভ চলাকালে আধাসামরিক বাহিনীর এক সদস্যকে হত্যার অভিযোগে গত সোমবার এই রায় ঘোষণা করা হয়। মাহরাং বালোচের আইনজীবী জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের আসামি মুনিরের যাবজ্জীবন কারাদণ্ড
চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় আসামি মুনির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাত্র ৮ কর্মদিবসে শেষ হলো মামলার বিচারকাজ।

সুনামগঞ্জে গণধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
সুনামগঞ্জের ছাতকে তরুণী গণধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ (সোমবার, ১৮ মে) দুপুরে এ দণ্ডাদেশ দেন সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ।

সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
সাতক্ষীরার কলারোয়ায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ইব্রাহিম গাজী ওরফে ইব্রা (৫০) নামের এ ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যা; ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন
টাঙ্গাইল সদরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামী মো. সোলায়মানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ (সোমবার, ২০ এপ্রিল) দুপুরে স্পেশাল জজ দিলারা আলো চন্দনা এ রায় ঘোষণা করেন।

ময়মনসিংহে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে হবিবুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর করে কারাদন্ড দেয়া হয়। আজ (রোববার, ১২ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় দেন।

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
ফরিদপুরের মধুখালী উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে নাসের ঠাকুরকে (৩০) স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইওলের যাবজ্জীবন কারাদণ্ড
দক্ষিণ কোরিয়ার একটি আদালত রাষ্ট্রদ্রোহে নেতৃত্ব দেয়ার অভিযোগে দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে সামরিক শাসন চাপিয়ে দেয়ার ব্যর্থ প্রচেষ্টার ঘটনায় দোষী সাব্যস্ত করা হয় তাকে।

রূপগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জের মাদক মামলায় ফাহিম (২৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেয় আদালত। সে রূপগঞ্জের চনপাড়া এলাকার নাছির মিয়ার ছেলে। আজ (সোমবার, ১০ নভেম্বর) এ রায় দেন আদালত।

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ইউপি সদস্যসহ দুই জনের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। আজ (রোববার, ১২ আগস্ট) বিকালে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

চট্টগ্রামে ব্যবসায়ী হত্যায় ২ আসামির মৃত্যুদণ্ড
চট্টগ্রামের ইপিজেডে ব্যবসায়ী মাহফুজুর রহমান হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ নিশাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর সাব্বির হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন
সিরাজগঞ্জের শাহজাদপুরের চাঞ্চল্যকর সাব্বির হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর আট আসামিকে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ (রোববার, ২৪ আগস্ট) সকালে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক কানিজ ফাতেমা এ রায় প্রদান করেন।