
‘অভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলার পক্ষে বাংলাদেশ’
অভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলার পক্ষে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ (শনিবার, ১৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আয়োজিত ‘নেক্সট জেনারেশন প্রফেশন: কনভার্জিং এথিক্যাল এআই অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্টিং’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাদি হত্যাকাণ্ডে বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা
শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে এ ঘটনায় বিচার নিয়ে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

ওসমান হাদির মৃত্যুতে পররাষ্ট্র উপদেষ্টার শোক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর) রাতে এক শোকবার্তায় তিনি দুঃখপ্রকাশ করেন।

ভারতকে রাজি করিয়ে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতে পালিয়ে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরাতে দেশটির সরকারকে রাজি করানোর চেষ্টা করা হতে পারে। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) তিনি মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সে (এমওএফএ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার দিনক্ষণের বিষয়ে কোনো তথ্য জানা নাই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

২৩ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আগামী ২৩ আগস্ট (শনিবার) ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরে ২৪ আগস্ট পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

ফিলিস্তিন সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা
ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধানে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ (রোববার, ২৭ জুলাই) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।

জাতিসংঘের ফিলিস্তিন সম্মেলনে যোগ দিতে কাল যুক্তরাষ্ট্র যাচ্ছেন তৌহিদ
জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়ন নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে রোববার যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বাংলাদেশে অবস্থান করা ভারতীয়দের অবশ্যই ফেরত নিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সাম্প্রতিক সময়ে ভারত থেকে বাংলাদেশে ‘পুশ ইন’ করা ব্যক্তিদের ‘পুশব্যাক’ করার বিষয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, জানা নেই। তবে যারা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত, তাদের অবশ্যই ফেরত নিতে হবে। আজ (বুধবার, ২১ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকারকেন্দ্রিক হওয়া উচিত নয়’
দ্য হিন্দুকে পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিদিষ্ট কোনো সরকার বা রাজনৈতিক দলকে কেন্দ্র করে হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

রাখাইন পরিস্থিতি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং: পররাষ্ট্র উপদেষ্টা
মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান পরিস্থিতি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ (বুধবার, ১ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের সামনে তিনি এ কথা বলেন।

খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
বড়দিন উপলক্ষ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ (বুধবার, ২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল চার্চে আসেন পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।