ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোতে একটি এফ-৩৫বি স্টিলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল (শুক্রবার, ৩১ জুলাই) মিরামার বিমানঘাঁটির কাছে এই দুর্ঘটনা ঘটে। তবে পাইলট সময়মতো বিমান থেকে বেরিয়ে যেতে সক্ষম হওয়ায় প্রাণে বেঁচে গেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।