মুক্ত বাণিজ্য
মেক্সিকো-কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তিতে কড়াকড়ি; ট্রাম্পের নিশানায় চীনা পণ্য

মেক্সিকো-কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তিতে কড়াকড়ি; ট্রাম্পের নিশানায় চীনা পণ্য

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মধ্যকার মুক্ত বাণিজ্য চুক্তি ‘ইউএসএমসিএ’ নবায়ন না করার আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই ঘোষণার মাধ্যমে ৩২ বছর বয়সী উত্তর আমেরিকা মুক্ত বাণিজ্য অঞ্চলটি বন্ধ হয়ে যাওয়ার ১০ বছরের একটি ক্ষণগণনা শুরু হবে। মূলত চুক্তিতে আমূল পরিবর্তন আনতে এবং আঞ্চলিক বাণিজ্যে মার্কিন প্রভাব বাড়াতে এই কৌশল নিয়েছেন ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে ইউরোপমুখী নয়াদিল্লি

ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে ইউরোপমুখী নয়াদিল্লি

যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পথে এগোচ্ছে ভারত। এরই মধ্যে এটিকে ‘মাদার অব অল ডিলস’ হিসেবে অভিহিত করেছেন বিশ্লেষকরা। এছাড়াও, বর্তমান ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক জটিলতার মধ্যেই চুক্তিটি ইতিবাচক হবে বলে মনে করেন তারা। এটি বাস্তবায়ন হলে দুই পক্ষের প্রায় ২০০ কোটি মানুষের মুক্তবাজার তৈরি হবে।

মুক্ত বাণিজ্য সম্প্রসারণে আসিয়ানের সঙ্গে চুক্তি করলো চীন

মুক্ত বাণিজ্য সম্প্রসারণে আসিয়ানের সঙ্গে চুক্তি করলো চীন

মুক্ত বাণিজ্য সম্প্রসারণে দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থার (আসিয়ান) সঙ্গে চুক্তি করেছে চীন। আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলনের সাইডলাইনে এ চুক্তিতে সই করেন চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ চুক্তির ফলে এশিয়ার চলমান বাণিজ্য আরও বাড়বে বলে প্রত্যাশা তাদের।