প্রান্তিক জনগণের জীবনমান উন্নতি হলে বাংলাদেশ সিঙ্গাপুর হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
এই দেশের প্রান্তিক জনগণের জীবনমান ও অর্থনৈতিক অবস্থার উন্নতি হলে বাংলাদেশ সিঙ্গাপুর হবে বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আজ (বুধবার, ১৫ জুলাই) রাঙামাটির বাঘাইছড়িতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে দুপুর সাড়ে ৩টায় উপজেলা অডিটোরিয়ামে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।