মিঠা পানি

কাপ্তাইয়ে ২৬৭ দিনে সাড়ে ২২ কোটি টাকা মাছের রাজস্ব আয়
দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ মিঠা পানির কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বেড়েছে। এতে আহরিত মাছের শুল্কায়ন থেকে রাজস্ব আদায় হয়েছে রেকর্ড পরিমাণ। এ মৌসুম প্রায় দশ হাজার মেট্রিক টন মাছের শুল্কায়ন থেকে রাজস্ব আয় হয়েছে ২২ কোটি ৫৫ লাখ টাকা, যা মাসের হিসেবে আড়াই কোটি আর দিনের হিসেবে দৈনিক ৮ লাখ ৪৪ হাজার টাকার বেশি।

দেশিয় মাছের সংকটে ব্যাহত হচ্ছে সিরাজগঞ্জের শুটকি উৎপাদন
মৎস্য ভাণ্ডারখ্যাত সিরাজগঞ্জের চলন বিলে দেশিয় প্রজাতির মাছের সংকটে ব্যাহত হচ্ছে শুঁটকি উৎপাদন। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অবাধে মাছ নিধনসহ বিভিন্ন কারণে দেশিয় মাছ মিলছে না। এতে বন্ধ হয়ে যাচ্ছে অধিকাংশ শুঁটকির চাতাল। দেশ ও দেশের বাইরে চাহিদা থাকলেও উৎপাদন কমায় এবার লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কায় মৎস্য ব্যবসায়ীরা।