ওয়ারজাবালের জোড়া লক্ষ্যভেদ; ‘হেসেখেলে’ শেষ ষোলোতে স্পেন
ফিফা বিশ্বকাপ
অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে স্প্যানিশরা। ফের জোড়া গোলের উল্লাসে মাতলেন মিকেল ওয়ারজাবাল। দুর্দান্ত ফুটবলে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি লা রোহারা। পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে দেলা ফুয়েন্তের শিষ্যরা। কুকুরেলা ও ওয়ারজাবালের বোঝাপড়ায় বড় জয় পায় তারা।