হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ বলে দাবি ট্রাম্পের
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখতে শুরু করেছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাউথ ক্যারোলাইনায় এক নির্বাচনী জনসভায় গতকাল (শুক্রবার, ২১ আগস্ট) তিনি এ কথা বলেন। একই সঙ্গে বক্তব্য দেয়ার একপর্যায়ে ইরানকে ফের বোমা মারার বিষয়টি নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করেন তিনি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।