ছাত্রলীগ-যুবলীগের শীর্ষ ৪ নেতার মাথায়ই মৃত্যুদণ্ডের খড়্গ
মানবতাবিরোধী অপরাধ
জুলাই গণঅভ্যুত্থান দমনে সহিংসতার অভিযোগে মামলার চূড়ান্ত রায়ের খড়্গ এসে পড়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ দলটির দুই সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ সংগঠন) শীর্ষ নেতাদের ওপর। আন্দোলনকারীদের দমন, হামলা ও হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় এখন ওবায়দুল কাদের, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনানের মাথায় ঝুলছে মৃত্যুদণ্ড।