মানব পাচার

অবৈধ পথে কনে খুঁজতে বাংলাদেশে এলে জেল-জরিমানা: চীন দূতাবাস
বাংলাদেশি মেয়েদের বিয়ে করার জন্য অবৈধ কোনো দালাল বা সংস্থার সাহায্য না নিতে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে চীন। গতকাল (মঙ্গলবার, ১৩ জুলাই) ঢাকায় চীনা দূতাবাসের পক্ষ থেকে দেয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, এভাবে বিয়ে করলে মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার ও শাস্তির মুখে পড়তে হতে পারে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

টেকনাফে মানব পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে আটক ৫
কক্সবাজারের টেকনাফ সীমান্তে পরিচালিত বিশেষ অভিযানে মিয়ানমার থেকে ট্রলারভর্তি মানুষ বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে সংঘবদ্ধ পাচারকারী চক্রের পাঁচজন সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে। আজ (শুক্রবার, ১২ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।