মাছ ধরার ট্রলার
বঙ্গোপসাগরে ১৮ জেলেসহ ট্রলার ডুবি; ১৬ জন উদ্ধার, নিখোঁজ ২

বঙ্গোপসাগরে ১৮ জেলেসহ ট্রলার ডুবি; ১৬ জন উদ্ধার, নিখোঁজ ২

উত্তাল বঙ্গোপসাগরে ১৮ জন জেলে নিয়ে ‘এফবি মহিমা’ নামের বরগুনার তালতলীর একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ১৬ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, ট্রলারসহ এখনও ২ জন নিখোঁজ রয়েছেন। আজ (বুধবার, ৮ জুলাই) ভোররাতে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন- বরগুনার তালতলী উপজেলার ছোট আমখোলা গ্রামের কালাম (৬০) এবং শহীদ (৫৫)।

মিয়ানমার নৌবাহিনীর গুলিতে জেলে নিহতের ঘটনায় বাংলাদেশের প্রতিবাদ

মিয়ানমার নৌবাহিনীর গুলিতে জেলে নিহতের ঘটনায় বাংলাদেশের প্রতিবাদ

সেন্টমার্টিনের কাছে বাংলাদেশি মাছ ধরার ট্রলার লক্ষ্য করে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে জেলে নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ (শুক্রবার, ১১ অক্টোবর) ঢাকাস্থ মিয়ানমারের দূতাবাসে পত্র পাঠিয়ে এ প্রতিবাদ জানানো হয়।

বৈরি আবহাওয়ায় হাতিয়ার সাথে সারাদেশের নৌ চলাচল বন্ধ

বৈরি আবহাওয়ায় হাতিয়ার সাথে সারাদেশের নৌ চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গতকাল (শুক্রবার, ১৩ সেপ্টেম্বর) দুপুরে ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নেয়। লঘুচাপটি নিম্নচাপে রূপ নেয়ার পর থেকে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মেঘনা নদী উত্তাল হতে শুরু করে। নদীতে জোয়ারের পানি বাড়তে শুরু করে। পরিস্থিতি বিবেচনায় শুক্রবার সন্ধ্যা থেকে নোয়াখালীর হাতিয়ার সাথে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন।

নোয়াখালীর হাতিয়ায় সাত ট্রলার ডুবি, জীবিত উদ্ধার ৩০

নোয়াখালীর হাতিয়ায় সাত ট্রলার ডুবি, জীবিত উদ্ধার ৩০

একাধিক হতাহতের আশঙ্কা

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ৭টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। বৈরি আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ওই ট্রলারগুলো। এগুলোতে থাকা ৩০জন মাঝি-মাল্লা ও জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।