
কারাগারে অতিরিক্ত বন্দির চাপে দুর্ধর্ষ আসামিদের আলাদা রাখা যাচ্ছে না: কারা মহাপরিদর্শক
দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি রয়েছে। বর্তমানে ৪৫ হাজার বন্দির ধারণক্ষমতার বিপরীতে কারাগারগুলোতে প্রায় ৯৮ হাজার বন্দি রয়েছেন। অতিরিক্ত বন্দির চাপে দুর্ধর্ষ আসামিদের আলাদা করে রাখা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ
আনুষ্ঠানিকভাবে পুলিশের পোশাক পরিবর্তন করা হয়েছে। গাঢ় নীল ও হালকা জলপাই রঙয়ের শার্ট এবং খাকি রঙের প্যান্টে ফিরলো পুলিশ। ৫ আগস্টের পরই পুলিশকে ঢেলে সাজানোর অংশ হিসেবে পোশাক পরিবর্তন করা হয়েছিল। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেটি আবার বদলানোর সিদ্ধান্ত নেয়া হয়।

আইজিপির পদত্যাগ সংক্রান্ত সংবাদ সঠিক নয়: পুলিশ হেডকোয়ার্টার্স
দিনভর আলোচনায় ছিলো পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের পদত্যাগ গুঞ্জন। তবে এ তথ্য অস্বীকার করেছেন অন্তর্বর্তী সরকারের আমলে দায়িত্ব নেয়া বাহারুল আলম। একইসঙ্গে পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, আইজিপির পদত্যাগ সংক্রান্ত সংবাদটি সঠিক নয়। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংস্থাটি থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশের ঊর্ধ্বতন ৫২ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৫২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ (সোমবার, ২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মূলত পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি), উপ-মহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদে থাকা কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হয়েছে।

কারাগার সংস্কারে কাজ করবে আইন সংস্কার কমিশন: গণপূর্ত উপদেষ্টা
কারাগার সংস্কার বিষয়ক কর্মশালায় উঠে এসেছে জেলকোড যুগোপযোগী করার পরামর্শ। হাইকোর্ট চূড়ান্ত না দেয়া পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কনডেম সেলে না রাখার তাগিদও দেয়া হয়। সকালে ল রিপোর্টাস ফোরামের আয়োজনে এই কর্মশালায় অংশ নিয়ে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, আইন সংস্কার কমিশন কারাগার সংস্কারে কাজ করবে।

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহীদুল
রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হকের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।