নওগাঁয় পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
নওগাঁর মহাদেবপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তাসলিমা আক্তার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ (রোববার, ৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চেরাগপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাসলিমা উপজেলার চেরাগপুর গ্রামের নুরুন্নবীর মেয়ে ও বগুড়া জেলার একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। পাঁচ মাসে আগে তার বিয়ে হয়। এ ঘটনায় তার স্বামী সামির হোসেন (২০) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।