মশক নিধন অভিযান
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু; নিধন অভিযানে বাড়ছে কার্যক্রম

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু; নিধন অভিযানে বাড়ছে কার্যক্রম

দেশে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায়, এডিস মশার লার্ভা ও এর উৎসস্থল ধ্বংস করতে ডেঙ্গু নিধন অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গতকাল (বুধবার, ২৪ জুন) রাজধানীর গুলশানে মশক নিধন অভিযান পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। অভিযানে ডেঙ্গুর লার্ভা পাওয়ায় একটি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

চমেকে মশক নিধন অভিযান সিটি করপোরেশনের

চমেকে মশক নিধন অভিযান সিটি করপোরেশনের

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। আজ (বুধবার, ১০ জুন) সকাল ৯টায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে হাসপাতাল প্রাঙ্গণে এ অভিযান পরিচালিত হয়।

ডেঙ্গু প্রতিরোধে যশোর কেন্দ্রীয় কারাগারে মশক নিধন অভিযান

ডেঙ্গু প্রতিরোধে যশোর কেন্দ্রীয় কারাগারে মশক নিধন অভিযান

স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে যশোর কেন্দ্রীয় কারাগারে মশক নিধন অভিযান পরিচালনা ও র‍্যালি করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৮ জুলাই) দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার নুরশেদ আহমেদ ভূঁইয়া।

চট্টগ্রামে মশক নিধন অভিযানের কার্যক্রম ভাটা,  চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

চট্টগ্রামে মশক নিধন অভিযানের কার্যক্রম ভাটা, চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

ভাটা পড়েছে চট্টগ্রামে মশক নিধন অভিযানের কার্যক্রম। মেয়র, আর মাঠ পর্যায়ে কাউন্সিলররা পালিয়ে থাকায় এই অবস্থা। এরইমধ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, এক তৃতীয়াংশ রোগী সেপ্টেম্বরে আক্রান্ত হয়েছে। গবেষকরা বলছেন, নগরে প্রকৃতির সাথে তাল রেখে পাল্টে যাচ্ছে এডিস মশার জীবনচক্র। তাই মশার ওষুধ ও সরঞ্জাম কিনতে কোটি টাকা ব্যয়ের সুফল পেতে হলে গুরুত্ব দিতে হবে গবেষণায়।