কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের নতুন জোট ঘোষণা
বিশ্বজুড়ে বাড়তে থাকা ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় একটি নতুন কূটনৈতিক ও অর্থনৈতিক জোট গঠনের ঘোষণা দিয়েছে কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ‘অ্যালায়েন্স ফর দ্য ফিউচার’ বা ‘ভবিষ্যতের জন্য জোট’ নামের এই উদ্যোগে যোগ দেওয়ার জন্য সমমনা অন্যান্য দেশগুলোকেও আহ্বান জানানো হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।