
সঞ্চয়পত্রের মুনাফায় কর দ্বিগুণ, চাপে মধ্যবিত্ত ও পেনশনভোগী; জানুন নতুন হিসাব
জাতীয় সংসদে উত্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার ওপর করের হার একলাফে দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে সরকার। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে সঞ্চয়পত্রে বিনিয়োগকারী লাখো মধ্যবিত্ত পরিবার, অর্ধকোটির বেশি অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং পেনশনভোগীদের হাতে আগের তুলনায় অনেক কম অর্থ পৌঁছাবে (Tax Doubled on Savings Certificate Profits, Middle Class and Pensioners Under Pressure: Know the New Monthly Income Calculation)।

মাত্র ৩টি ডকুমেন্টে মিলবে ফ্যামিলি কার্ড
নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি সহায়তা সহজলভ্য করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে মাত্র তিনটি প্রয়োজনীয় কাগজ (Required Documents) থাকলেই পাওয়া যাবে বহুল প্রতীক্ষিত ফ্যামিলি কার্ড (Family Card)। আবেদন প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে শুরু হওয়ার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।

ঈদ চমক জোভান-নীহার ‘আশিকি’
আশিক মধ্যবিত্ত ঘরের ছেলে। বাবার স্বপ্ন পূরণের জন্য শহরে এসে একটি কলেজে ভর্তি হয়। ভালো গান করে, স্বপ্ন দেখে বড় গায়ক হওয়ার। একই কলেজের শিক্ষার্থী ধনীর দুলালী জেস। কলেজে যার প্রভাবের অন্ত নেই।

চালের বাজার অপরিবর্তিত, চিন্তার ভাজ ফেলছে ভোজ্য তেল
চালের বাজার অপরিবর্তিত থাকলেও মধ্যবিত্তের কপালে চিন্তার ভাজ পড়ছে তেল কিনতে গিয়ে। এদিকে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত তেল পাচ্ছে না খুচরা ব্যবসায়ীরা। তবে অপরিবর্তিত রয়েছে চালের বাজার।

কামালাকে ট্যাক্স কুইন বলে কটাক্ষ ট্রাম্পের
মার্কিন নির্বাচনের ইতিহাসে এর আগে কখনই দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এতটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠেনি। নির্বাচনের ঠিক আগে মুহূর্তে মধ্যবিত্ত শ্রেণির জীবনমানের উন্নয়ন নিয়ে কথার ফুলঝুরি ফোটাচ্ছেন দুই প্রার্থী। এনবিসি নিউজকে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস বলেছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর পরিকল্পনা আছে এমন একজন নেতাকেই মার্কিন ভোটাররা প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়। বিত্তবানদের কর বাড়ানোর ইস্যুতে কামালাকে ট্যাক্স কুইন বলে কটাক্ষ করতেও ছাড়েননি ট্রাম্প।

রাজশাহীতে পিস হিসেবে ইলিশ মাছ বিক্রি
মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাওয়া ইলিশ মাছ রাজশাহীর বাজারে বিক্রি হচ্ছে পিস হিসেবে। চাইলে এক পিস মাছও কিনতে পারবেন ক্রেতারা। এমন খবরে প্রথম দিনেই বাজারে ছিলো ক্রেতার ঢল। এই বাজারে ১ পিস ইলিশ মিলছে ১২৫ টাকায়। তবে আড়াই'শ গ্রামের নিচে মাছ বিক্রি কষ্টকর দাবি ব্যবসায়ীদের।