
মধ্যপ্রাচ্যে সংঘাত: দীর্ঘ অনিশ্চয়তার পর ইরানি প্রবাসীদরে দেশে ফেরা
অবশেষে অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরলেন মধ্যপ্রাচ্যে সংঘাতে ইরানে পড়া প্রবাসী বাংলাদেশিরা। গতকাল (শুক্রবার, ২০ মার্চ) মধ্যরাতে বিশেষ ফ্লাইটে করে প্রথম দফায় দেশে ফেরেন ১৮৬ জন। এর মাধ্যমে ধাপে ধাপে দেশে ফিরতে শুরু করেছেন তারা। দীর্ঘ দুঃসহ অভিজ্ঞতা পেরিয়ে স্বজনদের কাছে ফিরে আসা। এবার তাদের জন্য ঈদ শুধুই আনন্দের নয়, বরং বেঁচে ফেরার স্বস্তি, নিরাপত্তা আর নতুন করে জীবন শুরুর এক আবেগঘন মুহূর্ত।

ঈদযাত্রায় জ্বালানি সংকট: বিপাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চালকরা
মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও জ্বালানি তেলের সংকট নিয়ে গুঞ্জন ওঠে। পরবর্তীতে রেশনিং ব্যবস্থা চালু ও আজ (রোববার, ১৫ মার্চ) থেকে তা বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। তবে ঈদযাত্রায় মহাসড়কে জ্বালানি সংকটে পড়ছেন চালকরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এমন চিত্র দেখা গেছে।

ইসরাইলকে কঠিন শাস্তি দেয়ার প্রতিশ্রুতি ইরানের
প্রতিশোধের আগুনে পুড়ছে ইরান। ইসরাইলকে কঠিন শাস্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা। চীনা বিশেষজ্ঞ লি শাওযান সতর্ক করেছেন, ইসরাইলে এবার বড় ধরনের আক্রমণ চালাবে ইরান। এদিকে, ইরানের সম্ভাব্য আক্রমণ প্রতিরোধে নাগরিকদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে তেল আবিব। তবে ইরান আঞ্চলিক দ্বন্দ্ব বাড়াতে চায় না।