জাহানারার অভিযোগ: ক্রিকেট সংশ্লিষ্ট সব কাজ থেকে আজীবন নিষিদ্ধ মঞ্জুরুল
বাংলাদেশ নারী জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের দায়ের করা অভিযোগ তদন্তে গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে, সাবেক ক্রিকেটার মঞ্জুরুল আলম মঞ্জুকে ক্রিকেট সংশ্লিষ্ট সব কাজ থেকে নিষিদ্ধ করেছে বিসিবি। আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।