কর ব্যবস্থার আধুনিকায়নে আন্তর্জাতিক ভ্যাট অ্যাসোসিয়েশনে বাংলাদেশের প্রতিনিধি
দেশের ভ্যাট ও কর ব্যবস্থায় আমূল পরিবর্তন এবং অটোমেশন নিশ্চিত করার লক্ষ্যে একটি বড় মাইলফলক অর্জিত হয়েছে। মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ভ্যাট অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করেছেন বিশিষ্ট ভ্যাট বিশেষজ্ঞ ও ‘দ্য রিয়েল কনসালটেশন’-এর প্রতিষ্ঠাতা মো. আলিমুজ্জামান। বিশ্বব্যাংকের এই ভেন্ডর-ভ্যাট কনসালট্যান্ট এখন থেকে বৈশ্বিক নীতিনির্ধারণী ফোরামে সরাসরি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।