ভোলা
আদালতের আদেশ ভুল বুঝে এজলাসেই বাদীর বিষপান, হাসপাতালে ভর্তি

আদালতের আদেশ ভুল বুঝে এজলাসেই বাদীর বিষপান, হাসপাতালে ভর্তি

ভোলায় একটি মামলার শুনানিকালে আদালতের আদেশ ভুল বুঝে এজলাসে দাঁড়িয়ে বিষপান করেছেন তারাভানু (৩৫) নামে এক নারী। আজ (বুধবার, ২৪ জুন) দুপুর দেড়টার দিকে ভোলা জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠুর আদালতে এ ঘটনা ঘটে।

ভোলা দুই ভাইকে হত্যার ঘটনায় তিন আসামির মৃত্যুদণ্ড

ভোলা দুই ভাইকে হত্যার ঘটনায় তিন আসামির মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনে দুই ভাইকে হত্যার ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ (বুধবার, ৬ আগস্ট) দুপুরে চরফ্যাশনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত হোসেন এ রায় দেন। আসামিরা হলেন মো. বেলাল, মো. সালাউদ্দিন ও মো. শরিফুল ইসলাম।

‘সমাজে নানা ধরনের অস্থিরতার বর্হিপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি’

‘সমাজে নানা ধরনের অস্থিরতার বর্হিপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, সমাজে নানা ধরনের অস্থিরতার বহির্প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। কেউ আইন নিজের হাতে নিবে এটা আমরা চাই না। আমরা আশা করবো বর্তমান সরকার শক্তহাতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে পুনরুদ্ধার করবেন। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবেন। এ সরকারকে আমরা সবাই সহযোগিতা করবো।

ভোলায় আগ্নেয়াস্ত্র ও হাতবোমাসহ ৩ ভাই আটক

ভোলায় আগ্নেয়াস্ত্র ও হাতবোমাসহ ৩ ভাই আটক

ভোলার দৌলতখান উপজেলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও দেশীয় অস্ত্রসহ তিন ভাইকে আটক করেছে কোস্ট গার্ড। আজ (শুক্রবার, ১৫ নভেম্বর) ভোরের দিকে উপজেলার মদনপুর ইউনিয়নের মদনপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ।

নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে দেশজুড়ে জলাবদ্ধতা

নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে দেশজুড়ে জলাবদ্ধতা

নিম্নচাপের প্রভাবে আজও কিছু জায়গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের। এছাড়া, কক্সবাজারে অতি বৃষ্টিতে দেখা দিয়েছে নদী ভাঙনের ঝুঁকি। এখনও পানিবন্দি ২০ হাজার মানুষ। সাগর উত্তাল থাকায় নিরাপদ আশ্রয় নিয়েছেন সমুদ্রগামী জেলেরা।

ভোলার চরফ্যাশনের সাগর মোহনায় ট্রলার ডুবি, নিখোঁজ ৮

ভোলার চরফ্যাশনের সাগর মোহনায় ট্রলার ডুবি, নিখোঁজ ৮

ভোলার চরফ্যাশন সাগরের মোহনায় ঢালচের শিবচর এলাকায় মাছ ধরতে গিয়ে লঘুচাপের প্রভাবে সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এতে ট্রলারে থাকা ৫ জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ আছেন ৮ জেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার।

ভোলায় সবজির আবাদ বাড়লেও কমেনি কৃষকের দুশ্চিন্তা

ভোলায় সবজির আবাদ বাড়লেও কমেনি কৃষকের দুশ্চিন্তা

চলতি বছর ভোলার চরাঞ্চলে উৎপাদন হয়েছে কয়েক হাজার টন গ্রীষ্মকালীন শাক-সবজি। বাজারে যা বিক্রি হচ্ছে চড়া দামে। অথচ ঘাম ঝরিয়ে এই ফসল উৎপাদন করেছে যেসব কৃষক, মাঠ পর্যায়ে তারা পাচ্ছেন না ন্যায্যমূল্যে।

দিন-রাত জাল ফেলেও নদীতে মিলছে না ইলিশ

দিন-রাত জাল ফেলেও নদীতে মিলছে না ইলিশ

ভোলার মাছঘাটে ইলিশের সংকট। ইলিশ না পাওয়ায় জেলার দুই লাখ জেলে হতাশ। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন নিশ্চিতে গত ২ নভেম্বর ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়। এরপর পর্যাপ্ত ইলিশের আশায় জাল নিয়ে নদীতে নামেন জেলেরা। তবে সপ্তাহ ব্যবধানে সে আশা ফিকে হয়ে গেছে। দিন-রাত জাল ফেলেও ইলিশ না পাওয়ায় জেলার দুই লাখ জেলে হতাশ।