ভেনিজুয়েলায় ভূমিকম্পের পর উদ্ধারকাজে ধীরগতি; সামরিক বাহিনীর সমন্বয়হীনতার অভিযোগ
ভেনিজুয়েলার উপকূলে গত মাসে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতা নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে। অভিযোগ উঠেছে, দুর্যোগের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম কয়েক দিন সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডারদের কাছ থেকে আদেশ আসতে দেরি হওয়া, প্রয়োজনীয় সরঞ্জামের অভাব এবং চরম বিশৃঙ্খলার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। উদ্ধার অভিযানের সঙ্গে যুক্ত আটজন সংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স এসব তথ্য জানিয়েছে।