
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
আগামী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

দেশের কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

মেরিন ড্রাইভ সড়কে পাহাড়ধস; যান চলাচল সাময়িক ব্যাহত
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে দুই দফায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে সড়কটিতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

সারা দেশে সক্রিয় মৌসুমি বায়ু; আগামী ৫ দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
সারা দেশেই সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারী এবং কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকতে পারে।

মেঘালয়ের ভারী বর্ষণে নেত্রকোণায় বিভিন্ন নদনদীর পানি বাড়ছে
মেঘালয়ে টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে নেত্রকোণার কলমাকান্দায় উপদাখালি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও জেলার বেশিরভাগ নদ নদীর পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আগামী ৩ দিন ভারী বর্ষণের সম্ভাবনা নেই: আবহাওয়া অধিদপ্তর
আগামী ৩ দিন ভারী বর্ষণের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে উত্তরাঞ্চলের রাজশাহী রংপুর, ময়মনসিংহ ও সিলেটসহ বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

জলাবদ্ধতার পানি সরতে ধীরগতি; ৩টি ব্রিজ ভাঙলো কুসিক
টানা ভারী বর্ষণে কুমিল্লা নগরজুড়ে সৃষ্ট জলাবদ্ধতার পানি নিষ্কাশনে কেন ধীরগতি হচ্ছে, তার কারণ অনুসন্ধানে নেমে একাধিক প্রতিবন্ধকতা শনাক্ত করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। কান্দিখালে অভিযান চালিয়ে দুটি কালভার্ট, একটি ভেঙে পড়া স্টিল ব্রিজ এবং বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একাধিক পাইপলাইনকে পানি প্রবাহের প্রধান বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অঝোর বৃষ্টিতে ‘ডুবলো ঢাকা’, দুর্ভোগ চরমে
সপ্তাহের প্রথম কর্মদিবসে অঝোর বৃষ্টিতে ডুবে গেছে রাজধানী ঢাকা। আজ (রোববার, ১২ জুলাই) সকালের আকস্মিক জলজট ও তীব্র গণপরিবহনসংকট অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য নিয়ে এসেছে চরম দুর্ভোগ। বৃষ্টির কারণে সড়ক তলিয়ে যাওয়ায় শহরের বিভিন্ন এলাকায় যান চলাচল প্রায় থমকে গেছে।

৬ বিভাগে হতে পারে ভারী বৃষ্টিপাত: আবহাওয়া অধিদপ্তর
রাজধানী ঢাকাসহ ছয় বিভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ (রোববার, ১২ জুলাই) দুপুর ১২টা থেকে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের এ সতর্কতা দেয়া হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশে টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত হাতির চিকিৎসা চলছে
ভারী বর্ষণে টেকনাফের নাইট্যাংপাড়া এলাকার পাহাড় থেকে ৩০০ ফুট নিচে পড়ে গুরুতর আহত মা হাতির দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশের পর বন বিভাগ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটির নিবিড় চিকিৎসা ও পরিচর্যা চালিয়ে যাচ্ছেন।

দেশজুড়ে ভারী বর্ষণের সম্ভাবনা
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

বান্দরবানে ১৫ জুলাই পর্যন্ত সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
টানা ভারী বর্ষণ ও বিরূপ আবহাওয়ার কারণে সৃষ্ট ঝুঁকি বিবেচনায় বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১৫ জুলাই (বুধবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।