ব্রাহ্মণবাড়িয়া ৩

সংসদের দক্ষিণ প্লাজায় হারুন-অর-রশিদের জানাজা অনুষ্ঠিত
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ (শুক্রবার) সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজ পরিচালনা করেন সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী মো. আবু রায়হান। এর আগে হারুন-আল-রশিদের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য মো. খালেদ হোসেন মাহবুব।

সপ্তমবার মনোনয়ন বাতিল, তবু হাল ছাড়তে নারাজ ব্রাহ্মণবাড়িয়ার জাহাঙ্গীর
যাচাই-বাছাইয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ নিয়ে সপ্তমবারের মতো তার মনোনয়নপত্র বাতিল হলো। আজ (শুক্রবার, ২ জানুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন।