রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৩; হতাহত একাধিক অঞ্চলে
ইউক্রেনের ড্রোন ও রকেট হামলায় রাশিয়ার অন্তত তিনটি অঞ্চলে হতাহতের ঘটনা ঘটেছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, গত রাতভর চালানো এসব হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে কিয়েভের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।