বৈসাবি
প্রথমবারের মতো নারায়ণগঞ্জে পালিত হলো পাহাড়ি ‘বৈসাবি বিঝু উৎসব’

প্রথমবারের মতো নারায়ণগঞ্জে পালিত হলো পাহাড়ি ‘বৈসাবি বিঝু উৎসব’

প্রথমবারের মতো নারায়ণগঞ্জে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো তাদের ঐতিহ্যবাহী বৈসাবি বিঝু উৎসব। পার্বত্য চট্টগ্রাম থেকে আগত চাকমা, মারমা ও ত্রিপুরাসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

‘বৈসাবি নয়’, সম্প্রদায়গুলোর নামেই উদযাপিত হবে প্রধান সামাজিক উৎসব: মন্ত্রী দীপেন দেওয়ান

‘বৈসাবি নয়’, সম্প্রদায়গুলোর নামেই উদযাপিত হবে প্রধান সামাজিক উৎসব: মন্ত্রী দীপেন দেওয়ান

এবার ‘বৈসাবি’ নামে নয়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব তাদের নিজ নিজ নামে উদযাপন করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) সকালে মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

জলকেলিতেই শেষ হলো বৈসাবির উচ্ছ্বাস

জলকেলিতেই শেষ হলো বৈসাবির উচ্ছ্বাস

রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জলোৎসবের মধ্য দিয়ে শেষ হলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসাবি (বৈসু-সাংগ্রাই-বিজু-বিষু-বিহু)। তিন পার্বত্য জেলার মারমা জনগোষ্ঠী কেন্দ্রীয়ভাবে রাঙামাটিতে সবচেয়ে বড় এ অনুষ্ঠানের আয়োজন করে। মূলত চৈত্র সংক্রান্তিতে বাংলা বষের্র বিদায় ও বরণ উপলক্ষ্যে এ উৎসব উদযাপন করে পাহাড়ি মানুষেরা। এর মধ্যে দিয়ে ১৫ দিনব্যাপী নানা অনুষ্ঠানের সমাপ্তি ঘটলো।

পানিতে ফুল ভাসিয়ে পাহাড়ে বর্ষবরণ শুরু

পানিতে ফুল ভাসিয়ে পাহাড়ে বর্ষবরণ শুরু

পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয়েছে বর্ষবরণের তিন দিনের ‘বৈসাবি’ (বৈসুক-সাংগ্রাই-বিঝু) উৎসব। পুরনো বছরকে বিদায় জানাতে গঙ্গাদেবীর উদ্দেশে নদীতে ফুল ভাসায় পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র জনগোষ্ঠীর মানুষ।

শুরু হলো পাহাড়িদের বর্ষবরণ উৎসব বৈসাবি

শুরু হলো পাহাড়িদের বর্ষবরণ উৎসব বৈসাবি

বান্দরবানে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের সাঙ্গু নদীতে জলবুদ্ধ ও গঙ্গাকে ফুল নিবেদনের মধ্যদিয়ে পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় সামাজিক উৎসব বিঝু ও বিষু উৎসব শুরু হয়েছে।