বেলফাস্টে ছুরি হামলার জেরে দাঙ্গা; আদালতে অভিযুক্ত সুদানি নাগরিক
নর্দার্ন আয়ারল্যান্ডের বেলফাস্টে এক ভয়াবহ ছুরি হামলার পর শহরটির রাজপথ পরিণত হয়েছিল রণক্ষেত্রে। এই হামলার জেরে ছড়িয়ে পড়া অভিবাসীবিরোধী দাঙ্গায় মুখোশধারীরা একাধিক বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়, যার ফলে চরম আতঙ্কে দিন পার করছেন স্থানীয় অভিবাসীরা। এরই মাঝে ওই ছুরি হামলার ঘটনায় অভিযুক্ত ৩০ বছর বয়সি এক সুদানি নাগরিককে আজ (বুধবার, ৯ জুন) কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়েছে। সিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।