বুড়িচং উপজেলা

কুমিল্লায় পানিতে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু
কুমিল্লায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে অলি ও আলী নামে যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ২৯ মার্চ) বিকেলে জেলার ব্রাহ্মণপাড়া থানার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই ভাই জেলার বুড়িচং উপজেলার ঘিলাতলী গ্রামের তারা মিয়ার ছেলে।

কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আরো দুইজন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

ভারতে পাচারকালে কুমিল্লা সীমান্ত থেকে ৬২০ কেজি ইলিশ জব্দ
অবৈধভাবে ভারতে পাচারের সময় কুমিল্লায় ৬২০ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি। আজ (বুধবার, ১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়েরা সীমান্ত থেকে ইলিশগুলো জব্দ করা হয়।