Recent event
বিসিক চামড়া শিল্প নগরী
সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে ব্যস্ত শ্রমিকরা, অসন্তুষ্ট কর্তৃপক্ষ

সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে ব্যস্ত শ্রমিকরা, অসন্তুষ্ট কর্তৃপক্ষ

কোরবানির ঈদের দ্বিতীয় দিনে কর্মব্যস্ত সময় পার করছেন সাভার বিসিক চামড়া শিল্প নগরীর ট্যানারিতে কর্মরত শ্রমিকরা। ঈদের দিন দুপুরের পর থেকেই সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর ট্যানারিগুলোতে কোরবানির পশুর চামড়া ঢুকতে শুরু করলেও কাঁচা চামড়া সংগ্রহ নিয়ে সন্তুষ্ট নন ট্যানারি কর্তৃপক্ষ।

দিনভর ট্যানারি মালিক-মৌসুমি ব্যবসায়ীদের দর কষাকষি

দিনভর ট্যানারি মালিক-মৌসুমি ব্যবসায়ীদের দর কষাকষি

এবারও সরকার নির্ধারিত মূল্যে চামড়া ক্রয় করেনি ট্যানারি ব্যবসায়ীরা, এমনতাই অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। আর না বুঝে এলাকা থেকে কাঁচা চামড়া বেশি দামে ক্রয় করাতে এমন সমস্যায় তাদেরকে পড়তে হচ্ছে বলে জানান ট্যানারি কর্তৃপক্ষ। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে চলে মৌসুমি ব্যবসায়ী ও ট্যানারি প্রতিনিধিদের মাঝে বাকবিতণ্ডা। এর মাঝেই কাঁচা চামড়া ক্রয় বিক্রয় চলেছে সারাদিন।