Recent event
বিশ্বের শীর্ষ ধনী
ট্রাম্প ও মাস্কের বিরুদ্ধে সরকারি সংস্থা বন্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ

ট্রাম্প ও মাস্কের বিরুদ্ধে সরকারি সংস্থা বন্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ

যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ও দপ্তর বন্ধের অধিকার রাখে কংগ্রেস। অথচ কংগ্রেসকে তোয়াক্কা না করেই দেশটির শিক্ষা দপ্তর, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও ভোক্তা আর্থিক সংরক্ষণ সংস্থাকে ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক পঙ্গু করে দিচ্ছেন বলে মনে করছেন অনেকে। আইন বিশেষজ্ঞরা বলছেন, নির্বাহী ক্ষমতার অপপ্রয়োগের কারণে বিচারের মুখোমুখি হতে পারেন বিশ্বের শীর্ষ ধনী। তবে এ যাত্রায় পার পেয়ে গেলে মাস্কের হাতে ক্ষমতা কুক্ষিগত হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের।

ইলন মাস্কের নতুন দপ্তরের মাধ্যমে চাকরি হারানোর শঙ্কায় লক্ষাধিক সরকারি কর্মী

ইলন মাস্কের নতুন দপ্তরের মাধ্যমে চাকরি হারানোর শঙ্কায় লক্ষাধিক সরকারি কর্মী

ট্রাম্প প্রশাসনের নতুন দপ্তর-ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সিতে ইলন মাস্ককে দায়িত্ব দেয়ার পর বিভিন্ন দপ্তরের লক্ষাধিক চাকরিজীবী তাদের চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন। কারণ অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে নিজ মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলা ও এক্স থেকে হাজারো কর্মী ছাঁটাইয়ের জন্য আগে থেকেই বেশ সমালোচিত ইলন মাস্ক। যদিও ট্রাম্প প্রশাসনকে শক্তিশালী করতে অহেতুক ব্যয় কমিয়ে আনা ও সরকারি অপচয় রোধে সিনেটের অনুমোদনের প্রয়োজন হবে ইলন মাস্কের ডিপার্টমেন্টের।