ঘন ঘন দুর্যোগের মুখে বিশ্ব আবহাওয়া: প্রকৃতির খেয়াল নাকি মানুষের ভুল?
শুধু প্রাকৃতিক কারণ নয়, আবহাওয়ার প্যাটার্নে অস্বাভাবিক পরিবর্তনের জন্য মনুষ্যসৃষ্ট জলবায়ু পরিবর্তনও দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, জীবাশ্ম জ্বালানি পোড়ানো, গ্রিনহাউস গ্যাস নির্গমন ও বন উজাড়ের মতো মানবসৃষ্ট কর্মকাণ্ডে বায়ুপ্রবাহের দুটি ধরণ রসবি তরঙ্গ ও জেট স্ট্রিমের আচরণে পরিবর্তন এসেছে। ফলে বন্যা, তাপপ্রবাহ ও দাবানলের মতো ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে চরম ভাবাপন্ন আবহাওয়ার সাক্ষী হচ্ছে বিশ্ব।