টেকনিক্যাল ফল্টে দুই একবার যেতে পারে, তবে বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকবে: বিদ্যুৎমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের জন্য প্রায়োরিটি রমজানটাকে ভালোভাবে চালানো। তিনি বলেন, ‘টেকনিক্যাল জিনিস দুই একটা ফল্ট হতে পারে, বিদ্যুৎ যেতেও পারে, তবে বেশিরভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে।’