বিদেশি অ্যাপ
বিদেশি অ্যাপ ব্যবহারে বিধিনিষেধ, রাশিয়ায় বাড়ছে ভিপিএন ব্যবহারকারীর সংখ্যা

বিদেশি অ্যাপ ব্যবহারে বিধিনিষেধ, রাশিয়ায় বাড়ছে ভিপিএন ব্যবহারকারীর সংখ্যা

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মতো বিদেশি অ্যাপ ব্যবহারে বিধিনিষেধ থাকায়, রাশিয়ায় বেড়েছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহারকারীর সংখ্যা। শুধু মার্চেই গুগল প্লে স্টোর থেকে ৯২ লাখ বার ভিপিএন ডাউনলোড করেছেন রুশ নাগরিকরা। এছাড়াও, দেশিয় অ্যাপস ম্যাক্সের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তুলছেন ব্যবহারকারীরা। যদিও ক্রেমলিনের যুক্তি, ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমাদের প্রতিপক্ষে পরিণত হওয়া রাশিয়ার জন্য ইন্টারনেট নিয়ন্ত্রণ অপরিহার্য।