
‘বিদেশ যেতে দালালচক্র ঠেকাতে স্থানীয় পর্যায়ে উদ্যোগ বাড়াতে হবে’
বিদেশগামী মানুষের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে দালালচক্রের দৌরাত্ম্য রোধে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ বাড়াতে জেলা প্রশাসকদের (ডিসি) আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, অসচেতনতার সুযোগ নিয়ে একটি চক্র সাধারণ মানুষকে ঝুঁকিপূর্ণ পথে বিদেশ পাঠাচ্ছে, এতে অনেকেই বিপদে পড়ছেন, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে। তাই তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকার মাধ্যমে এ ধরনের অবৈধ কার্যক্রম ঠেকাতে হবে।

আমিরাতেই তৈরি হচ্ছে দেশিয় স্বাদের মজাদার মিষ্টি
দেশিয় স্বাদের মজাদার মিষ্টি তৈরি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটির আজমানে বাংলাদেশি একটি কারখানায় তৈরি মিষ্টি বাজারজাত হচ্ছে অন্যান্য শহরেও। দেশে অভিজ্ঞতা নিয়ে বিদেশের মাটিতে এই ব্যবসায় সম্পৃক্ত হচ্ছেন প্রবাসীরা। দেখছেন সফলতার মুখ। হরেক রকম মিষ্টির স্বাদ পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা।

কীভাবে দেশ ছাড়লেন আবদুল হামিদ, তদন্তে উচ্চপর্যায়ের কমিটি
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ৭ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ গমন করেন। এ ঘটনা তদন্তে তিন উপদেষ্টাকে নিয়ে সরকার আজ রোববার (১১ মে) উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে।

অভিবাসন ব্যয়ের চাপে বিদেশে পাঠানো যাচ্ছে না পর্যাপ্ত শ্রমিক
বিদেশের শ্রমবাজার সম্প্রসারিত হওয়ায় বদলে যাচ্ছে দেশের গ্রামীণ অর্থনীতি। তবে সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ কোরিয়ায় চাহিদা থাকলেও কোটা অনুযায়ী সেখানে শ্রমিক পাঠাতে পারছে না বাংলাদেশ। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, দেশে বিশ্বের সবচেয়ে বেশি অভিবাসন ব্যয়ের কারণে দক্ষতা থাকলেও অনেকেই যেতে পারেন না বিদেশে। এ অবস্থা থেকে উত্তরণে অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি অবৈধ রেমিট্যান্স লেনদেনের লাগাম টানার তাগিদ সংশ্লিষ্টদের।