‘লোডশেডিংয়ে জনসংখ্যা বৃদ্ধি’, ভারতের নতুন শিক্ষামন্ত্রীর পুরোনো ভিডিও ভাইরাল
ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীর একটি পুরোনো ও বিতর্কিত ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। গত বছর কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে দেওয়া ওই বক্তব্যে তিনি দাবি করেছিলেন, কংগ্রেসের শাসনকালে লোডশেডিংয়ের কারণেই দেশে জনসংখ্যা বেড়েছিল। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।